নাটোরের বাগাতিপাড়ায় শ্বশুর কর্তৃক গৃহবধু ধর্ষণের অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগাতিপাড়া পৌরসভার লক্ষণহাটী মহল্লার হেলাল তার মূল বাড়ী আড়মবাড়ীয়া এখানে তার তৃতীয় স্ত্রী মিনুর বাবার দেয়া জমিতে বসবাস করে। হেলালের ছেলে মিরাজুল ইসলাম ঢাকায় চাকুরী করে। গৃহবধু জানায়, ১৯ সেপ্টেম্বর ভোর রাতে শ্বশুর ঘরে ঢুকে আচমকা তার উপর ঝাপিয়ে পড়ে, চিৎকার করা সত্বেও তাকে উপর্যপুরি ধর্ষণ করে। এই ধর্ষণ কাজে সহযোগিতা করে শাশুড়ী মিনা বেগম। ধর্ষনের কথা যেন বলতে না পারে তাই তাকে বেলা ১১টা পর্যন্ত ঘরে আটকে রাখার অভিযোগ করে। এক সময় প্রতিবেশী বাবুর স্ত্রীকে ঘটনার কথা বললে এলাকাবাসী সন্ধ্যায় বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকালে বিষয়টি জানতে পারলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে হেলালের বাড়ীতে গেলে সে পালিয়ে যায়। এলাকবাসী এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ধর্ষকের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন। বিষয়টি নাটোর আধুনিক সদর হাসপাতালের নন স্টপ ক্রাইসিস সেল অবগত রয়েছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য লিখুন